Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ডিসেম্বর, ২০১৬

র‍্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. শাহীনুর (২২)। তিনি সুনামগঞ্জ থানার বরমা উত্তর গ্রামের মোজাফর আলীর ছেলে।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে শাহীনুর জানান।

গ্রেপ্তারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.