Sylhet Today 24 PRINT

ছাতকে অপহরণের ২২ দিন পর স্কুলছাত্র ইমনের ছিন্নভিন্ন লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০১৫

সুনামগঞ্জের ছাতকে স্কুলছাত্র ইমন মিয়া অপহরণের ঘটনার ২২ দিন পরছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাফার্জ সিমেন্ট কারখানার পাশের ধান ক্ষেতে ছিন্নভিন্ন লাশের টুকর গলিত অবস্থায় উদ্ধার করা হয়। ইমন মিয়া লাফার্জ কলোনী স্কুলের শিশু শ্রেণীর ছাত্র ছিলো।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অপহরণের ঘটনার ২২ দিন পর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাফার্জ সিমেন্ট কারখানার পাশের ধান ক্ষেতে ছিন্নভিন্ন লাশের টুকরো গলিত অবস্থায় পাওয়া যায়।

এর আগে অপহরনের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে রিমান্ডে নিলে তাদের দেয়া তথ্যে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গত ২৭মার্চ ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী আব্দুল জহুরের ছেলে ইমন মিয়া (১০)কে তার বাড়ির সামনে থেকে অপহরনের পরে ইমনের পরিবারের কাছে মোটফোনে দুলাখ টাকা মুক্তিপণ দাবি করেঅপহরণকারীরা।

এঘটনায় ইমনের বাবা বাদি হয়ে ছাতক থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনা তদন্তে নেমে অপহরনের ১২ দিন পর গত ৮এপ্রিলএকই উপজেলার সৈলা আফজালাবাদ ইউনিয়নের ব্রাহ্মণজুলিয়া গ্রামের বাসিন্দা সুয়েবুর রহমান সুজনকে সিলেট থেকে গ্রেফতার করে। তিনি বাতিরকান্দি গ্রামের মসজিদের ইমাম ও ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক।

তাকে আটকের পরই বের হতে থাকে হত্যার লোমহর্ষক ঘটনা। তার দেয়া স্বীকারোক্তিতে ওই দিনই বাতিরকান্দি গ্রামের মসজিদের পাশের একটি বাড়ি থেকে রক্ত মাখা ছুঁরি ও শিশু ইমনের শার্ট ও বিষের বোতল উদ্ধার করা হয়।

ইমন কে অপহরণকারীরা প্রথমে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিল তাতে ইমন মারা না যাওয়ায় তাকে জবাই করে হত্যা করে। মূলহুতা মসজিদের ইমাম সুয়েবুর রহমানের দেয়া তথ্যে একটি পুকুরের পানি সেচে ও বিভিন্ন স্থানের মাটি খুড়ে ও তল্লাশী চালীয়েও লাশ না পাওয়ায় এর সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে রিমান্ডে নিলে তাদের দেয়া তথ্যে শনিবার লাশ উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, অপহরণের ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। রিমান্ডে নিয়ে তাদের দেয়া তথ্যর ভিত্তিতে শনিবার ধানক্ষেতের কয়েকটি জায়গায় থেকে শিশু ইমনের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়। হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গ কেটে ফেলা হয়েছিল সব এক জায়গায় জড়ো করে ময়না তদন্তের জন্য সদর হপসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.