সুনামগঞ্জ প্রতিনিধি | ১৮ এপ্রিল, ২০১৫
সুনামগঞ্জ সিলেট সড়কের জাউয়াবাজার এলাকায় কাভার্ড ভ্যান চাপায় এক ভিক্ষুক নিহত হয়েছেন। তার নাম ওহাব আলী (৬৫)। তিনি জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের বাসিন্দা।
শনিবার দুপুর ২ টায় ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, নিহত ওহাব আলী জাউয়াবাজারে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। রাস্তা পাড় হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই শাহজাহান ঘটনার নিশ্চিত করেছেন।
এদিকে সুনামগঞ্জ শহরতলীর নতুন হাছননগর এলাকায় হাওরে ধানকাটার সময় বজ্রপাতে আব্দুল শহিদ নামক এক বাক প্রতিবন্ধি কৃষক নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানাযায়, পৌর শহরের পাঠানবাড়ী এলাকার বাসিন্ধা আব্দুল রাজ্জাকের ছেলে বাক প্রতিবন্ধি আব্দুল শহিদ নতুন হাছননগরে বাওন হাওরে ক্ষেতের ধান কাট ছিলো। এ সময় বর্জ্রপাতে মাটিতে লুটিয়ে পড়লে সাথের কৃষকরা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।