Sylhet Today 24 PRINT

ভ্যাট আদায় প্রক্রিয়াকে আরো জনবান্ধব করতে হবে : ভ্যাট কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৬

‘সবাই মিলে ভ্যাট দিব, দেশ গড়ায় অংশ নেব’ এই শ্লোগানে আগামী ১০ ডিসেম্বর ‘জাতীয় ভ্যাট দিবস’ উদ্যাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন কাস্টমস. এক্রাাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট। ৯ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ সফলে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

২০, ২১ ও ২২ জানুয়ারী ২০১৭ মৌলভীবাজারে এই উপলক্ষে আয়োজন করা হয়েছে ভ্যাট মেলার। এর আগে ১০ ডিসেম্বর শনিবার সিলেটের রোজ ভিউ এ অনুষ্ঠিত হবে উদ্ভুদ্ধকরণ সেমিনার। বৃহস্পতিবার সিলেটের মেন্দিবাগ পয়েন্টে প্রতিষ্ঠানের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিলেটের ভ্যাট কমিশনার মো. শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি ভ্যাট আদায় গতিশীল করতে সর্বস্থরের জনসাধারণের মাঝে সচেতনতার সৃষ্ঠির আহবান জানান।

তিনি বলেন, সাম্প্রত্তিক বছর গুলোতে কাস্টমস এক্রাইজ ও ভ্যাট কমিশনারটের সিলেটের আহরিত ভ্যাট লক্ষ মাত্রাকে ছাড়িয়ে গেছে। পরোক্ষ কর ব্যবস্থায় মূল্য সংযোযন কর প্রকৃত পক্ষে দেশের আপামর জনসাধারণ প্রদান করে থাকেন। এবার ভ্যাট দিবসের প্রতিপাদ্যের মধ্যে রয়েছে পরনির্ভরতার দিন শেষ ভ্যাট দিয়ে গড়ব দেশ।
   
সংবাদ সম্মেলনে বলা হয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর সকালে নগরীর মেন্দিবাগ পয়েন্টের  ভ্যাট কার্যলয় থেকে এক ব্যার্ণাঢ র‌্যালী বের করা হবে। পরে বিকাল  ৩টায় রোজ ভিউ হোটেল অনুষ্ঠিত হবে সেমিনার।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, জাতীয় রাজম্ব বোর্ড সদস্য ফিরোজ শাহ আলম, সৈয়দ, কর অঞ্চল সিলেটের কর কমিশনার মোহাম্মদ আবু দাউদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেট ভ্যাট কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

‘জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’ উপলক্ষে আগামী ২০,২১ ও ২২ জানুয়ারী, মৌলভীবাজারে প্রথম ভ্যাট মেলা অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার মডেল নামে ৩দিন ব্যাপী এই মেলাটি স্থানীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বলা হয় দেশে এগিয়ে যাচ্ছে ‘রূপকল্প ২০২১’ ও ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে ‘ভ্যাটের গুরুত্ব’ মানুষকে বুঝাতে সকলের সহযোগিতা অপরিহার্য।

সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত ভ্যাট কমিশনার রাশেদুল আলম, সহকারী কমিশনার নাসির উদ্দিন, সহকারী রাজস্ব কমিশনার মো. আব্দুর রহিম ও জুলহাস মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.