নিজস্ব প্রতিবেদক | ১৯ এপ্রিল, ২০১৫
সিলেটের শনিবার বিকেল থেকে শুরু হওয়া প্রচণ্ড ঝড়ে বিভিন্ন এলাকার বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। জানা যায়, শনিবার বিকেল ৫টা থেকে ঝড় শুরু হবার কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে যায়। এরফলে শাহপরান, পীরের বাজার, বটেশ্বরের জালালাবাদ সেনানিবাস। জৈন্তাপুরের হরিপুর, দরবস্ত সহ বিভিন্ন এলাকা দীর্ঘ ১৭ ঘণ্টা থেকে বিহীন রয়েছে।
এছাড়াও সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেছে। গত কয়েকদিন থেকেই ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ লাইন বিকল হয়ে পড়ায় এ অঞ্চলের
কয়েক লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে সিলেটের বিদ্যুৎ অফিসে কয়েকবার ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। এক বিদ্যুৎ কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে সিলেটটুডে২৪ডটকমকে বলেন- অফিসের এখন ফোন ধরার অবস্থায় নাই, ফোন ধরে কোন জবাব দেয়ার নাই তাই কেউ ফোন ধরছে না।