Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ইয়াবাসহ আটক ১

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০১৬

বিয়ানীবাজারে ৭০ পিস ইয়াবাসহ সোহেল আহমদ (৪৩) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে  উপজেলার আলীনগর ইউনিয়নের জায়গীরদার এলাকা তাকে আটক করা হয়। আটক সোহেল সিলেট শহরের রেল স্টেশন এলাকার কলোনির মৃত শফিক উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, আটকের পর পুলিশ তার দেহ তল্লাশি করে  ৭০ পিছ ইয়াবা উদ্ধার করে। এস আই দিলুর নেতৃত্বে একদল পুলিশ এ অভিযানে অংশ নেয়।

বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, আটক সোহেলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.