Sylhet Today 24 PRINT

আম্বরখানায় বিদ্যুতের খাম্বায় ট্রাকের ধাক্কা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক |  ১৯ এপ্রিল, ২০১৫

সিলেট নগরীর আম্বরখানায় গভীর রাতে পণ্যবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১১-৫৭৭১) বিদ্যুতের খাম্বায় ধাক্কা দেয়। এ সময় বিদ্যুতের খাম্বাটি ট্রাকেরর উপর পড়ে যায়। এতে আম্বরখানা ও পাশ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

রবিবার রাতে (শনিবার দিবাগত রাত) আম্বরখানার মালিক কমপ্লেক্সের পাশে এ ঘটনা ঘটে। 

জানা যায়, রবিবার রাতে (শনিবার দিবাগত রাত) একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম্বরখানা পয়েন্টে রংধনু রেস্টুরেন্টের পাশে একটি বিদ্যুতের খাম্বায় ধাক্কা দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় বিদ্যুতের খাম্বাটি ট্রাকের উপর পড়ে। এতে করে গভীর রাত থেকেই আম্বরখানা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.