Sylhet Today 24 PRINT

সিলেট দক্ষিণ সুরমার সিলামে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি, আহত ৬

নিজস্ব প্রতিবেদক |  ১৯ এপ্রিল, ২০১৫

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন পরিষদের সদস্য আলফু মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তাদের হামলায় আহত হয়েছে ৬জন।  আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টায় দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আলফু মেম্বর গতকাল শনিবার বিকালে একটি জমি বিক্রি করে ৫ লাখ টাকা নিয়ে বাড়িতে আসেন। ওই জমি বিক্রির খবর পেয়ে এক দল ডাকাত রাত ২টার দিকে তার বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা আলফু মেম্বার, তাঁর স্ত্রী, ছেলে-মেয়েসহ মোট ৬জনকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে এবং অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫ লাখ টাকা, স্বর্ণ, মোবাইলসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

পরে আহত আলফু মিয়া, তার স্ত্রী, ছেলে-মেয়েদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.