Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১০ ডিসেম্বর, ২০১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) এ উপলক্ষে শ্রীমঙ্গল স্টেশন রোড অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, সিলেট স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ড. হরিপদ রায়, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান শ্রী রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক কে পি দাশ বুলু, শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি সরফরাজ আলী বাবুল সহ সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.