Sylhet Today 24 PRINT

মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্বনাথে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্বনাথ প্রতিনিধি |  ১০ ডিসেম্বর, ২০১৬

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে র‌্যালি ও আলোচনা সভা করেছে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বিশ্বনাথ শাখা।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় বাসিয়া ব্রিজের সম্মুখ থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। বাসিয়া ব্রিজের উপর র‌্যালি পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম।

আসক ফাউন্ডেশনের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শিবলু মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক ও কলামিস্ট সাইদুর রহমান সাঈদ, তরুণ সংগঠক নিজাম উদ্দিন, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক সঞ্জিত আচার্য, আব্দুল মতিন, আলা উদ্দিন, শেখ ফরিদ, সাংবাদিক আব্দুস সালাম, সংগঠনের সহ-সভাপতি মনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম অপু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ লিটন মিয়া, দপ্তর সম্পাদক রুকন মিয়া, আইন সম্পাদক বদরুল ইসলাম মহসিন, মহিলা বিষয়ক সম্পাদক হারুন আহমেদ, প্রচার সম্পাদক আব্দুশ শহীদ সেবুল ও নির্বাহী সদস্য গোলাম রব্বানী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.