Sylhet Today 24 PRINT

জাফলং বাজার ব্যবসায়ী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১০ ডিসেম্বর, ২০১৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে জাফলং বাজারে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে এবং মিজানুর রহমান হেলোয়ার ও আমির হোসেনের যৌথ পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন, ইউপি সদস্য সালমা বেগম, জিলানী মিয়া, জাফলং বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক সামছুল আলম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির সহ-সভাপতি হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, প্রচার সম্পাদক মোশারফ মিয়া, কোষাধ্যক্ষ আবুল কালাম, সদস্য আব্দুর রাজ্জাক, বিল্লাল আহমেদ, আতিকুর রহমান, সুলতান মিয়া, ইউসুফ মিয়া, কবির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.