Sylhet Today 24 PRINT

বর্ষবরণে যৌন হয়রানির প্রতিবাদে কোর্টপয়েন্টে সোমবার মানববন্ধন

ডেস্ক রিপোর্ট |  ১৯ এপ্রিল, ২০১৫

পহেলা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারীর বস্ত্রহরণ ও শ্লীলতাহানীর ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার মানববন্ধন করবে ‘আমজনতা বাংলাদেশ’ নামক একটি সংগঠন। সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সকাল সাড়ে ১১টায় মানববন্ধনটি অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচীতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, পেশাজীবি, সুশীল সমাজ, প্রগতিশীল সংগঠন, সাংবাদিক, নারী সমাজ, শিক্ষক, ব্যবসায়ী, মানবাধিকার কর্মী, ছাত্র-ছাত্রী, সামাজিক সংগঠন, কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণীপেশার মানুষকে উপস্থিত থেকে সংহতি প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছেন আমজনতা বাংলাদেশ এর সমন্বয়ক কামরুল হাসান জুলহাস। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.