Sylhet Today 24 PRINT

ছাত্রদল নেতা নাচনকে আটক করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক |  ১১ ডিসেম্বর, ২০১৬

কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৯)।

রোববার (১১ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, রেজাউল করিম নাচন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে গাড়িযোগে ওসমানী বিমানবন্দরে যান। সেখানে গাড়ি থেকে নামার পরপরই তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।

নাচনকে আটকের সত্যতা নিশ্চিত করেছে র‍্যাব-৯ এর মিডিয়া উইং।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.