Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৬

র‍্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল সুনামগঞ্জ জেলার সদর থানার লালপুর গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১০ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. ময়নুল ইসলাম (২২)। তিনি সুনামগঞ্জ সদর থানার লালপুর গ্রামের বশর মিয়ার ছেলে।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে ময়নুল জানান।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.