ছাতক প্রতিনিধি | ১১ ডিসেম্বর, ২০১৬
ছাতকে ২৪টি সরিষা প্রদর্শনীর সরকারি সার ও কীটনাশক কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের মাঝে সার ও কীটনাশক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সার ও কীটনাশক বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হকের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম। আরো বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাহাব উদ্দিন, পদ্ম মোহন সিংহ, জহুর আলী, শামীমুল ইসলাম, আরিফ বিল¬াহ ও কৃষক তাজুল ইসলাম, সাহেব আলী, রোয়াব আলী, প্রদীপ পুরকায়স্থ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া বলেন, কৃষিবান্ধব সরকার কৃষির উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারের প্রচেষ্টায় খাদ্যে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। কৃষি বিভাগকে শক্তিশালী করে কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করছে সরকার। কৃষি বিভাগের আন্তরিকতার ফলে ছাতকে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে। এখানের কৃষকরা ধান চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষেও আগ্রহী হয়ে উঠেছেন।