সুনামগঞ্জ প্রতিনিধি | ১৯ এপ্রিল, ২০১৫
পহেলা বৈশাখের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের উপর নির্লজ্জ হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন।
রবিবার বেলা সাড়ে ১১ টায়শহরের পৌর চত্তর থেকে বের হয়ে ট্রাফিক পয়েন্ট মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট সমাবেশে মিলিত হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, নারী নেত্রী শীলা রায়, রাজনিতিবীদ রহমান মিজান, ছাত্র ইউনিয়ন সভাপতি রইছউজ্জামান প্রমুখ।
এসময় সমাবেশে বক্তারা বলেন, প্রাচ্চের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ও আজ ভিভিন্ন প্রতিক্রিয়াশীলদের হাতে জিম্মি হয়ে গেছে। বখাটেদের কারনে নিরাপদে চলা ফেরা করতে পারছে না আমাদের বোনেরা। বাঙালির ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখের দিনে কিছু ছাত্র নামদারী নরপশুরা আমাদের বোনেদের উপর হামলা বর্বর হামলা করে এবং যৌন নির্যাতন চালায়। কিন্তু সরকারের উদাসিনতা বাংলার জনগনকে হতাশ করেছে। আজ পর্যন্ততাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নি সরকার।