Sylhet Today 24 PRINT

মাধবপুরে শিশু নির্যাতনের মামলায় গ্রেপ্তার ২ জনকে কারাগারে প্রেরণ

মাধবপুর প্রতিনিধি |  ১১ ডিসেম্বর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের কাটিয়ারা গ্রামে মোবাইল চুরির অভিযোগে শিশুকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার অনন্ত দাস ও অতিন্দ্র দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানা এ আদেশ দেন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নির্যাতিত শিশু পিন্টু দেব নাথের পিতা সুকুমার দেব নাথ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, কাটিয়ারা গ্রামের বাসিন্দা অনন্ত দাসের ঘর থেকে শনিবার (১০ ডিসেম্বর) ভোরে একটি স্যামসাং মোবাইল সেট চুরি হয়। এই চুরিরর ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাটিয়ারা গ্রামের বাসিন্দা সুকুমার দেব নাথের ছেলে পিন্টু দেব নাথকে ধরে এনে নির্যাতন করা হয়। পরে একই এলাকার ইন্দ্র মোহন দাসের ছেলে নিখিল দাস ও বিষ্ণু দাসের ছেলে বিকাশ দাসকে ধরে আনে অনন্ত দাসের লোকজন। ওই তিন শিশুকেই মোবাইল চুরির অভিযোগে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.