Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে চিকিৎসককে অপসারনের দাবীতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৯ এপ্রিল, ২০১৫

সুনামগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: জসিম উদ্দিনের নানা অনিয়ম, দুর্নীতি, সাধারন রোগীদের হয়রানী,প্রাইভেট আনিসা ক্লিনিকে জোরপূর্বক সিজারের নামে অর্থ লুঠপাট ও ক্ষমতার অপব্যবহার, দরিদ্র রোগীদের সহিত অসদাচরন ও বিতর্কিত কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী জনতা।

রবিবার দুপুর সাড়ে ১২টায় পুরাতন কোর্ট এলাকায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভুক্তভোগী আরিফুজ্জামান, সুয়েব চৌধুরী, দিলাল আহম শামীম আহমদ, রবিন আহম ।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতিবাজ, সরকারী ঔষধ পাচারকারী ডা: জসিমের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সেইসাথে তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির সদস্যদের অবৈধ অর্থের বিনিময়ে ম্যানেজ করার অপচেষ্টার নিন্দা জানান। এ ধরনের চিকিৎসককে সুনামগঞ্জের মানুষ দেখতে চায় না। জরুরী ভিত্তিতে তাকে সুনামগঞ্জ থেকে অপসারনের দাবী সাধারন ভুক্তভোগী জনতার।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.