ওসমানীনগর প্রতিনিধি | ১২ ডিসেম্বর, ২০১৬
সিলেটের ওসমানীনগর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী, সিলেট জেলা আ’লীগ নেতা এফতার হোসেন পিয়ার, ওসমানীনগর উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সভাপতি কবির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরীয়া, আব্দুর রব, আব্দুল মতিন গেদাই, এমজি রাসুল খালেক, আতাউর রহমান মানিক, ফখর উদ্দিন, ময়নুল আজাদ ফারুক, জেলা বাস-মিনিবাস সমিতির সভাপতি ফলিক আহমদ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল লেইছ, নূর মিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেন বেগম চৌধুরী, তাজপুর ডিগ্রী কলেজের প্রভাষক খয়ের আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল।
সভায় বিজয় দিবস উদযাপন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন জেলা পরিষদ নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়।
গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল লেইছ তার বক্তৃতায় বলেন, ১৬ নভেম্বর তার বাসায় চুরি সংগঠিত হয়েছে। চোরাই মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
এছাড়া বক্তারা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা ভাল উল্লেখ করে মহাসড়কসহ বিভিন্ন সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান।