Sylhet Today 24 PRINT

র‍্যাবের অভিযানে চুনারুঘাটে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১২ ডিসেম্বর, ২০১৬

র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করে।

সোমবার (১২ ডিসেম্বর) বিকাল ৪ টায় এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর নাম সুমন গোয়ালা (৩২)।  তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দ্বারাগাঁও গ্রামের অধির গোয়ালার ছেলে।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে সুমন জানান।

উল্লেখ্য, অর্চনা গোয়ালাকে জোরপূর্বক ধর্ষণের মামলায় তাঁর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

গ্রেপ্তারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.