Sylhet Today 24 PRINT

প্রতীক পেয়ে প্রচারণায় জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের প্রার্থীরা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৩ ডিসেম্বর, ২০১৬

প্রতীক পেয়েই প্রচারণায় নেমে পড়েছেন সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীরা। এতো তারা আড়ালে প্রচারণা চালালেও সোমবার থেকে প্রকাশ্যে মাঠে নেমেছেন প্রার্থীরা। নিজেদের প্রতীক সম্বলিত লিফলেট ছাপিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জের প্রর্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন (চশমা), জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরুল হুদা মুকুট (মটর সাইকেল), আহবাব হোসেন চৌধুরী (ঘোড়া) ও নারী চেয়ারম্যান পদপ্রার্থী চঞ্চলা দাস পেয়েছেন (আনারস) প্রতীক পেয়েছেন।

এছাড়াও সুনামগঞ্জের ১৫টি ওয়ার্ডের সদস্য পদে ৭৬ ও মহিলা সংরক্ষিত আসনে ২০ নারী প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.