মাধবপুর প্রতিনিধি | ১৩ ডিসেম্বর, ২০১৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলাউদ্দিন (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলাউদ্দিন মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের ইসার আলী ছেলে।
পুলিশ জানায়, গোপন সুত্রে খবর পেয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ২০০২ সালের একটি ডাকাতি মামলায় ৫ বছরের সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।