Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে কার্টুনবন্দি অবস্থায় যুবতীর ৮ টুকরো লাশ উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৬

সিলেটের ওসমানীনগরে কার্টুনবন্দি অবস্থায় এক নারীর আট টুকরো অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনুমানিক ত্রিশ বছর বয়সী এই নারীর পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে জানিয়ে ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী বলেন, মরদেহটি ৮টি টুকরো দুইটি কার্টনবন্দি অবস্থায় ছিল। লাশের সাথে শিশুর কিছু কাপড় রয়েছে।

পুলিশের ধারণা তিনি সন্তানের জননী, বহিরাগত কেউ তাকে হত্যা করে গাড়িযোগে এনে ব্রিজের নিচে ফেলে গেছে। স্থানীয় এলাকাবাসীর খবরের ভিত্তিতে কাগজপুর ব্রিজের নিচের খাল থেকে লাশটি উদ্ধার করি।  

তিনি বলেন, লাশ দেখে মনে হচ্ছে সপ্তাহ খানেক পূর্বে তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় জানা সম্ভব হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.