Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৬

বিয়ানীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় বাঙালি জাতির ঐতিহাসিক এ দিনটি পালন করে বিয়ানীবাজার উপজেলাবাসী। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর (বুধবার) সকালে উপজেলা চত্বরের কাঁঠাল তলা বধ্যভূমির স্মৃতি ফলকে ও উপজেলার কৃতি সন্তান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ড. জিসি দেবের স্মৃতি বিজড়িত পৈতৃক নিবাস এবং অন্যান্য স্থানে দিবসটি উপলক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়।

২৫ শে মার্চের কালো রাতে পাকিস্তানী সামরিক বাহিনী অপারেশন সার্চ লাইট ঘোষণা করে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতাকামী নিরস্ত্র বাঙালির উপর। সভ্যতার ইতিহাসে রচিত হয় এক কালো অধ্যায়। জঘণ্যতম বর্বর আক্রমণকালে তাদের প্রথম টার্গেটে পরিণত হন জাতির মেধাবী সন্তান স্বাধীনতা সংগ্রামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিভীষিকাময় সেই রাতে শহীদ হন হাজার হাজার মানুষ। পাকিস্তানী বাহিনী দেশপ্রেমিক বাঙালি সৈনিক, অফিসার ও বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। বাঙালির বিজয় সূচিত হওয়ার পর থেকে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.