Sylhet Today 24 PRINT

জাফলংয়ে জুয়াখেলা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি  |  ১৪ ডিসেম্বর, ২০১৬

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে জুয়া খেলাসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে পর্যটকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিষ পত্র হাতিয়ে নেয়াসহ সকল প্রকার অপরাধ কর্মকাণ্ড বন্ধের দাবীতে বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি হোসেন মিয়ার সভাপতিত্বে ও ব্যবসায়ী মফিজ রানা’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, ইউপি সদস্য আব্দুল কাদির, আতাউর রহমান আতাই, শাহ আলম, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সাবেক সভাপতি সিরাজ মিয়া, বর্তমান সভাপতি হোসাইন ইসহাক, জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মহরম আলী, ব্যবসায়ী শফিকুর রহমান বিক্রমপুরি, ইমরান হোসেন সুমন, দুলাল মিয়া, কুটি মিয়া, মতিন মিয়া, আজগর, জামাল প্রমুখ।

এর আগে নেতৃবৃন্দ গত সোমবার (১২ ডিসেম্বর) জাফলংয়ে তিন তাস নামের জুয়া খেলাকে পর্যটক ও জুয়াড়ির সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.