Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে নবজাতকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি  |  ১৪ ডিসেম্বর, ২০১৬

মৌলভীবাজারে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের কোদালিছড়া খাল থেকে বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ওই এলাকার কোদালিছড়া খালে ময়লার স্তূপের ওপর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অকিল উদ্দিন নবজাতকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.