Sylhet Today 24 PRINT

বুদ্ধিজীবী দিবসে মৌলভীবাজারে আলোক প্রজ্বলন ও আলোর মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৬

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোক প্রজ্বলন ও আলোর মিছিল হয়েছে। আজ সন্ধ্যার পর বিভিন্ন সংগঠন এ কর্মসূচি পালন করে।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোর মিছিল করেছে সাংস্কৃতিক ইউনিয়ন মৌলভীবাজার। এ সময় ১মিনিট নীরবতা পালন করে সংগঠনটি। এ সময় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে কথা বলেন ছাত্র ইউনিয়নের সভাপতি কামরুল হাসান মিজু। এছাড়া আলোর মিছিল করেছে উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদ ও সাংস্কৃতিক সংগঠন অরণী। পরে সংগঠনগুলো স্মৃতিসৌধে মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ্বলন করে। এছাড়া শহীদ বেদিতে আলোক প্রজ্জ্বালন করে সাংস্কৃতিক সংগঠন অরুনোদয় এবং চারণ।

এছাড়া প্রতি বছরের মত শহীদ মিনারে আলোক প্রজ্বলন করে প্রথম আলো বন্ধুসভা, মৌলভীবাজার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.