Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিএনপির নেতার চিকিৎসার্থে আর্থিক সহায়তা প্রদান

বড়লেখা প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে অসহায় মানুষের চিকিৎসার্থে কাতার বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুব দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরিফুল হক সাজু আর্থিক সহায়তা অব্যাহত রেখেছেন। এবার বড়লেখা পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অসুস্থ মিলন উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাঁর চিকিৎসার্থে ২০ হাজার টাকা প্রদান করেছেন তিনি।

বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদল নেতা শরীফুল হক সাজুর পক্ষ থেকে বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ  সম্পাদক মুজিবুর রহমান খসরু মিলন উদ্দিনের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন।

এসময় পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, বর্ণী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান মুজিব, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আহাদ আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম খোকন, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.