সুনামগঞ্জ প্রতিনিধি | ১৫ ডিসেম্বর, ২০১৬
“উন্নয়নের অক্সিজেন রাজস্ব, জনকল্যাণে রাজস্ব” এই স্লোগানে সুনামগঞ্জে জাতীয় ভ্যাট দিবস ও জাতীয় ভ্যাট সপ্তাহ ২০১৬ উপলক্ষ্যে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রর্ফিকুল ইসলাম, সুনাসগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি খাইরুল হুদা চপল, সহকারী কমিশনার ও সুনামগঞ্জ এক্সাইজ ও ভ্যাট বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, কাস্টম ইন্সেপেক্টর অঞ্জন কুমার বালা, রাজস্ব কর্মকর্তা মতিলাল দাশ, রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান, কাস্টম ইন্সেপেক্টর করিম উল্লাহ প্রমুখ।