Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় চা বাগান থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০১৬

মৌলভীবাজারের কুলাউড়ায় চা বাগান থেকে নেছার আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়চন্ডীর ক্লিভডন চা বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নেছার আলী জয়চন্ডী ইউনিয়নের দুর্গাপুরের মৃত মজমিল কারীর ছেলে।

জানা যায়, নেছার আলী গত ৫-৬ দিন থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার ক্লিভডন চা বাগানের কর্মরত শ্রমিকরা বাগানের ২১ নং সেকশনের নির্জন স্থানে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী কুলাউড়া থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে ফেলে যেতে পারে। তদন্ত সাপেক্ষে ঘটনার মূল রহস্য জানা যাবে বলে তিনি জানান।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.