মাধবপুর প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০১৬
হবিগঞ্জের মাধবপুরের আলোচিত মিরাজ বানু হত্যা মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী জামাল খা’কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সোহেল রানা গোপন সূত্রে খবর পেয়ে নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামী জামাল খা’ উপজেলার খড়কি গ্রামের সাদর খা’র ছেলে। সে খড়কি গ্রামের আলোচিত মিরাজ বানু হত্যা মামলার এজাহার ভুক্ত ১২ নম্বর আসামী বলে জানিয়েছে পুলিশ।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সোহেল রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জামাল খা’কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাধবপুর উপজেলার খড়কি গ্রামের মিরাজ বানুকে হত্যার ঘটনায় তার ভাই আব্দুল হাই বাদি হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।