বিয়ানীবাজার প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০১৬
বিয়ানীবাজার উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিয়ানীবাজার পৌরশহরের পিএইচজি হাইস্কুল মাঠে শুক্রবার সকাল থেকে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হয়। সকাল ৮টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। উপজেলা প্যারেড গ্রাউন্ডে পুলিশ, উপটজেলার ৩৭ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট দল প্রধান অতিথিকে অভিবাদন জানান।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোরম ডিসপ্লে প্রদর্শন করে। তিন বিভাগে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে। এসব ডিসপ্লেতে মহান স্বাধীনতার সংগ্রাম,বাঙ্গালী জীবন, স্মৃতি সৌধ্যসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন শিক্ষার্থীরা। এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে প্যারেড অনুষ্ঠান উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান। এসময় বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী,বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহ সভাপতি আব্দুল আহাদ কলা,যুগ্মসম্পাদক মোস্তাক আহমদও সামসুদ্দিন মাখন, শিক্ষাবিদ আলী আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল কাদির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, গবেষণা বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ বাবুল, সহ দপ্তর সম্পাদক মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান,আওয়ামী লীগ নেতা আব্দুস শুক্কুর, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সামসুল হক, সাধারণ সম্পাদক এবাদ আহমদ, মাথিউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ টিটু,বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, সাংবাদিক মাছুম আহমদ, উপজেলা সন্তান কমান্ডের সাবেক আহবায়ক সোহেল আহমদ রাসেদ, যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান টিপু, গোলাব শাহ কিশোর সংঘের সভাপতি আফজাল হোসেন সাজু প্রমুখ।
এদিকে বিজয় দিবসের প্রথম প্রহরে জনতার ঢল নামে বিয়ানীবাজারের স্থানীয় শহীদ টিলা স্মৃতিসৌধে। পুষ্পার্ঘ হাতে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদ টিলা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
এরপর একে একে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। পরাধীনতার গ্লানি মোচনে প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে তীব্র শীত উপেক্ষা করে দীর্ঘ অপেক্ষা করে স্মৃতিসৌধে সুশৃংখলভাবে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।