জগন্নাথপুর প্রতিনিধি | ১৭ ডিসেম্বর, ২০১৬
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের অন্তর্গত কুশিয়ারা নদী থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে।
বৃহস্পতিবার বেলা ২ টায় স্থানীয় রাণীগঞ্জ বাজারের সংলগ্ন কুশিয়ারা নদীতে অভিযান চালিয়ে ১ টি বালু ভর্তি নৌকা ও ড্রেজার মেশিন আটক করা হয়। রানীগঞ্জ পাইলগাঁও ইউনিয়নের সহকারী ভূমি তহসিলদার সরজমিনে গিয়ে নৌকা সহ ব্যবহার করা সকল মালা মাল জব্দ করে। রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড এর মেম্বার তেরা মিয়া তেরাবের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় এক কৃষক জানান, অপরিকল্পিত ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করলে নদীর তীরবর্তী এলাকার জমি ধসে পড়বে বলে জমির মালিকেরা আশঙ্কা করছেন। এলাকার কৃষকেরা প্রতিবাদ করলেও বালু তোলা বন্ধ হচ্ছে না।
রাণীগঞ্জ পাইলগাঁও ইউনিয়নের তহসিলদার কৃষ্ণ কান্তি জানান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম বিল্লাহ স্যারের মৌখিক আদেশে ভর্তি নৌকা ড্রেজার সকল মালামাল ৪নং ওয়ার্ড মেম্বার তেরাব মিয়ার কাছে হস্তান্তর করা হয়।
৪নং ওয়ার্ড মেম্বার তেরাব মিয়া জানান, তহসিলদার কৃষ্ণ কান্তি দেব বালু ভর্তি নৌকা, ড্রেজার মেশিন সহ মালা মাল আমার কাছে জমা রাখেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম বিল্লাহ বলেন, রানীগঞ্জ পাইলগাঁও ইউনিয়নের তহসিলদার কৃষ্ণ কান্তি দেবের রিপোর্ট আসলে যে সকল মানুষ অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে মামলা হবে।