গোয়াইনঘাট প্রতিনিধি | ১৭ ডিসেম্বর, ২০১৬
সিলেটের গোয়াইনঘাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন।
মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় দিবসের প্রথম প্রহরে গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনারে জড়ো হতে থাকেন সর্বস্তরের জনতা। পুষ্পার্ঘ হাতে সারিবদ্ধ ভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গোয়াইনঘাট থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, গোয়াইনঘাট সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজ, গোয়াইনঘাট প্রেসক্লাব, বৃহত্তর জৈন্তা ইলেক্ট্রনিক্স সাংবাদিক ইউনিয়ন, লেডিস ক্লাব, উপজেলা যুবলীগ, উপজেলা স্বেচ্ছা-সেবকলীগ, উপজেলা ছাত্রলীগ, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা ছাত্রদল, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতি, ট্রাক চালক সমিতিসহ বিভিন্ন সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ-আলম স্বপন, ওসি গোয়াইনঘাট মো. দেলওয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবীর, প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, সম্পাদক জাকির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা সুভাষ চন্দ্র পাল ছানা, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, যুবলীগ নেতা ফারুক আহমেদ, মুজিবুর রহমান মুজিব, গোলাম কিবরিয়া রাসেল, সুভাষ দাস, উপজেলা স্বেচ্ছা-সেবকলীগ সভাপতি নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া সাত্তার, সদস্য সচিব জাহিদ খান, ট্রাক চালক সমিতর সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ।
এদিকে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, স্কাউটস, ক্লাব দলের কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহিলা ও শিশুদের খেলাধুলা, বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর জাতীর শান্তি ও অগ্রগতি কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হয়। বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপজেলায় মহান বিজয় দিবস ২০১৬ পালন করা হয়।