Sylhet Today 24 PRINT

ইলিয়াস আলীর সন্ধান কামনায় মিলাদ ও দোয়া

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৬

বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম.ইলিয়াস আলীর সন্ধান কামনায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, ইলিয়াস মুক্তি যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে (১৭ ডিসেম্বর) শনিবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলেবেগম খালেদা জিয়া, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয় এবং এম.ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করা হয়। পাশাপাশি ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃত সকল নেতা কর্মীদের সন্ধান কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সিলেট জেলা স্বেচ্চাসেবক দলের  যুগ্ম আহবায়ক ও ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের সদস্য সচিব আব্দুস শহিদ, সাবেক ছাত্রদল নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক  কামাল হাসান জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা ও ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক খালেদুর রশিদ ঝলক, দেলোয়ার হোসেন রানা, দেওয়ান নিজাম খান, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও  ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক কামাল হোসেন,  এসময় উপস্থিত ছিলেন, জেলা মহানগর ও এমসি কলেজ ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন রাজিব, জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম, এস.এম. ফখরুল ইসলাম, শেখ শামসুদ্দিন শামসুল, জাকির হোসেন, ইলিয়াস আহমদ, নাঈম ইসলাম, ইমারন রিয়াজ, মোজাম্মেল হক, সৈয়দ মিনহাজ, জুনেদ আহমদ, শফিকুল হক শামীম, সৈয়দ শাহনুর আহমদ, সৈয়দ ফাহিম প্রমুখ।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.