Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

ওসমানীনগর প্রতিনিধি  |  ১৭ ডিসেম্বর, ২০১৬

সিলেট-ঢাকা মহাসড়কে ওসমানীনগরে যাত্রীবাহী বাস ও আইসক্রিমবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ওসমানীনগর থানা ভবনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯ টার দিকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস ও কোয়ালিটি আইসক্রিম কোম্পানির ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। থানা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন ও দূর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করেন।

ওসমানীনগর থানার উপ পরিদর্শক মিজানুর রহমান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.