Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ আ.লীগের চেয়ারম্যান প্রার্থী ইমনকে জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৬

আচরণবিধি লড়ঘনের দায়ে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাস আচরণবিধি লড়ঘনের দায়ে ব্যারিস্টার ইমনকে এই জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাস জানান, আওয়ামী লীগ সভানেত্রীকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবিরের একটি রঙ্গিন পোস্টার শহরের দেওয়ালে সাঁটানো থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.