Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি: |  ১৮ ডিসেম্বর, ২০১৬

মৌলভীবাজারের কুলাউড়ায় কলিমউল্লাহ (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার কর্মধা ইউনিয়নের মৃত আরিফ উল্লাহ’র ছেলে। রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে তাঁর নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ ।

জানা যায়, দীর্ঘদিন ধরে বৃদ্ধ কলিমউল্লাহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এমতাবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়। তবে তাঁর ছেলে জামাল উদ্দিনের অভিযোগ পরিবারের অন্যান্য সদস্যসহ তাঁর বোন জামাতা তাকে হত্যা করেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক বলেন, জামালের সাথে তার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ আছে। এ বিরোধের কারণেই পরিবারের সদস্যদের ফাঁসাতে ছেলে জামাল একটা ভিত্তিহীন অভিযোগ তুলছে বলে আমার ধারণা।

কুলাউড়া থানার এসআই সানাউল্লাহ্ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যাকাণ্ড - না  স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.