ছাতক প্রতিনিধি | ১৮ ডিসেম্বর, ২০১৬
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমন বলেছেন, তিনি নির্বাচিত হলে ইউপি সদস্যদের সম্মানী ভাতা কয়েকগুণ বৃদ্ধি করা হবে।
শনিবার (১৭ ডিসেম্বর) রাত ১০ ঘটিকায় ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন পরিষদে আয়োজিত এক নির্বাচনী মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি আরো বলেন, সুনামগঞ্জের সার্বিক উন্নয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কোন বিকল্প নাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি ভোটারদের বলেন, আপনারা আমাকে চশমা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি সুষম বণ্টনের মাধ্যমে আপনাদের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড গুরুত্ব সহকারে সাধিত করব। স্বাধীনতা বিরোধী একটি চক্র নিজেদের আওয়ামীলীগধারী দাবি করে অথচ আওয়ামীলীগের বিপক্ষে অবস্থান নিয়ে সুনামগঞ্জে সন্ত্রাস ও টেন্ডারবাজির রাজত্ব কায়েম করতে চায়। তাদের থেকে বিরত থাকার জন্য সবাইকে আহবান জানান তিনি।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, দেয়ারা বাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলীউর রহমান চৌধুরী বকুল, দোয়ারা বাজার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম মিনা, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাৎ মো. লাহিন, জেলা পরিষদে নির্বাচনে ১২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী এডভোকেট আব্দুল আজাদ, ১৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ছানাউর রহমান ছানা, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ সাবেক ইউপি চেয়ারম্যান কদর মিয়া, জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের সদস্য এসএম মাহমুদ, হিরণ মিয়া, আঙ্গুর মিয়া, আব্দুল কদ্দুস সুমন, আব্দুর রহিম, আব্দুন নুর, আব্দুল হক, সোনা মিয়া, কাজী রুমেল, মহিলা সদস্য ছাহেরা বেগম, মমতাজ বেগম, সাফিয়া বেগম সহ ছাতক এবং দোয়ারা বাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারমম্যান বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।