Sylhet Today 24 PRINT

রাজনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মৌলভীবাজার সংবাদদাতা |  ১৮ ডিসেম্বর, ২০১৬

মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের মুন্সিবাজার ইউনিয়নের বাংগালিয়া গ্রামের ৩৫৯ জন সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের সাথে ছিলো ফ্রি ডায়াবেটিক পরীক্ষা এবং ব্লাড গ্রুপিং পরীক্ষাও।

শনিবার (১৭ ডিসেম্বর) আহমদীয়া ফার্মেসির স্বত্বাধিকারী সেলিম আহমদের উদ্যোগে উনার গ্রামের বাড়ি বাংগালিয়া গ্রামে এই আয়োজন করা হয়। সকাল থেকে সন্ধ্যা অবধি সাধারণ মানুষ এই ফ্রি চিকিৎসা পান।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও গল্পকার আকমল হোসেন নিপু, জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নজরুল, রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ (ছালেখ), ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক মিয়া, মুন্সিবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আবুল মিয়া।

আলহাজ আব্দুল বারীর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসক ছিলেন ড. এ কে জিল্লুল হক, ড. এ বি এম বদরুদ্দোজা চৌধুরী (শাওন), ড. মো. জাকির হোসেন (মুন্না)।

সাধারণ মানুষের জন্য প্রতি বিজয় দিবসে এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানান সেলিম আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.