Sylhet Today 24 PRINT

বড়লেখায় দই বিক্রেতাকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ১৮ ডিসেম্বর, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় গাড়িযোগে অনুমোদনবিহীনভাবে বগুড়ার মুক্তি কোম্পানির দই বিক্রির সময় এক ভ্রাম্যমাণ দই বিক্রেতা ২০ হাজার টাকা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২০০ প্যাকেট দই ধ্বংস করা হয়।

শনিবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টায় পৌরশহরে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন-স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদনবিহীনভাবে বগুড়ার মুক্তি কোম্পানির দই বিক্রির সময় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৭ ধারায় দই বিক্রেতা রোকন আহমদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ২০০ প্যাকেট দই ধ্বংস করা হয়।

রবিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।    

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.