Sylhet Today 24 PRINT

অধ্যাপক সিদ্দিক আলীকে মৌলভীবাজার সমিতির সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০১৫

সিলেটস্থ মৌলভীবাজার সমিতির সদস্য ও সীকৃতিপ্রাপ্ত গর্বিত পিতা অধ্যাপক সিদ্দিক আলী দীর্ঘদিন থেকে অসুস্থ রয়েছেন। গত ১৯ এপ্রিল রোববার নগরীর ঘাইপাড়াস্থ বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোজখবর নেন সিলেটস্থ মৌলভীবাজার সমিতির নেতৃবৃন্দ।

সিদ্দিক আলী বিগত দিনে মৌলভীবাজার সমিতি সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বিশেষ ভূমিকা ও অবদান রাখায় নানান ক্ষেত্রে সম্মাননায় ভূষিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা এবং সংবর্ধনা প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সমিতির সভাপতি এম.এ গনি, সাধারণ সম্পাদক রুস্তম খান ও সমিতির উপদেষ্টা লায়ন ডা. আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিদ্দিক আলীর সহধর্মিনী ও পুত্র ডা. জাবেদ মিনহাজ ছিদ্দিকী।

উল্লেখ্য, অধ্যাপক সিদ্দিক আলীর দুই ছেলে উচ্চ শিক্ষা অর্জন করে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন এবং চার ছেলে-মেয়ে চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন। যার দরুন বিগত দিনে তিনি গর্বিত পিতা হিসেবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নিকট থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.