Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে রেস্টুরেন্টে খাবার খেয়ে ১০ জন অসুস্থ

মৌলভীবাজার প্রতিনিধি  |  ১৮ ডিসেম্বর, ২০১৬

মৌলভীবাজারে রেস্টুরেন্টে ডাল-ভাত খেয়ে ১০ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের শমসেরনগর অটোরিক্সা স্ট্যান্ডের কাছে বিসমিল্লাহ হোটেলে ডাল-ভাত খাওয়ার পর অসুস্থ হয়ে পরেন তারা।

অসুস্থদের মধ্যে সাতজন অটোরিকশা চালক, একজন শ্রমিক নেতাসহ ওই রেস্টুরেন্টের মালিক এবং তার ছেলে রয়েছেন বলে স্থানীয়রা জানান।

অসুস্থদের আটজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে, একজনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, খাবারের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। চিকিৎসা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.