Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মামলা

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৮ ডিসেম্বর, ২০১৬

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের অন্তর্গত কুশিয়ারা নদী থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) জগন্নাথপুর থানায় তহসিলদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের মৃত ইছাক মিয়ার পুত্র হীরা মিয়া, একই গ্রামের মৃত হুসিয়ার উল্লার পুত্র কাপ্তান মিয়া, মৃত আ: রসিম উল্লার পুত্র মাম্মদ আলী কিশোরগঞ্জ জেলার বাজিদপুর গ্রামের মক্তু মিয়ার পুত্র সাজু মিয়া একই জেলার নিকলী উপজেলার দৌলতপুর গ্রামের হাছন আলী পুত্র সান্ত মিয়া ।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা হয়েছে। এখন থানা পুলিশ তাদের আইনের আওতায় এনে শাস্তী প্রদান করবে।
রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের তসিলদার এবং মামলার বাদী কৃষ্ণ কান্তি দাস জানান, অবৈধ বালু উত্তলনকারীদের বিরুদ্ধে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ'র কাছে রির্পোট পাঠিয়েছি। রিপোর্টের প্রেক্ষিতে (১৮ ডিসেম্বর) মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য যে, গত (১৫ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে স্থানীয় রানীগঞ্জ বাজারের সংলগ্ন কুশিয়ারা নদীতে অভিযান চালিয়ে ১ টি বালু ভর্তি নৌকা ও ড্রেজার মিশিন আটক করা হয়। রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের তহসিলদার কৃষ্ণ কান্তি দাস অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতে নাতে নৌকাসহ বালু উত্তোলনে ব্যবহারকৃত সকল মালা মাল জব্দ করেন। পরে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার তেরা মিয়া তেরাবের কাছে হস্তান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.