Sylhet Today 24 PRINT

সিলেটে তথ্যমেলা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৬

তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে সচেতন করার লক্ষে সিলেটের জেলা প্রশাসন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি ও সচেতন নাগরিক কমিটি সনাকের উদ্যোগে ২ দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সিলেট স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ।

এ উপলক্ষে জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, টিআইবির কাজী শফিকুর রহমান, সিভিল সার্জন ড. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, সনাকের সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.