Sylhet Today 24 PRINT

ওসমানীতে স্বর্ণ চোরাচালানের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক |  ২১ ডিসেম্বর, ২০১৬

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দুটি স্বর্ণ চোরাচালানের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুল্ক গোয়েন্দার যুগ্ম পরিচালক মো. সফিউর রহমানকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- শুল্ক গোয়েন্দার উপপরিচালক মো. জাকির হোসেন, সহকারী পরিচালক ইমাম গাজ্জালী ও সিলেট কাস্টমসের একজন প্রতিনিধি।

আগামী ৩০ দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি স্বর্ণ চোরাচালানের সাথে জড়িতদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার ব্যাপারে সুপারিশ করবে।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর এবং ১৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের দু'টি ফ্লাইট থেকে যথাক্রমে ৯ কেজি ও ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.