Sylhet Today 24 PRINT

‘রাজস্ব আদায় ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল’

ছাতক প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০১৬

অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। দেশের রাজস্ব অগ্রগতি এখন বিশ্ব মানের মতোই এগিয়ে চলছে। রাজস্ব আদায় ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। বিনিয়োগ, ব্যবসা-বান্ধব অর্থনৈতিক কাঠামো তৈরির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সরকার প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, আয়কর দিয়ে বীর বাঙ্গালীরা এবারো বাহাদুরি দেখিয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ শিল্পশহর ছাতকের উন্নয়ন হলে দেশেরও উন্নয়ন হবে। নিজ বিদ্যাপীঠ ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাতকের সাথে রয়েছে তার নাড়ী ও আত্মীয়তার টান। ছাতকের ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ সৃষ্টি করে দিতে তিনি আপ্রাণ চেষ্টা করবেন। ইছামতি দিয়ে কারপাস প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। ইতিমধ্যেই কারপাস বিষয়টি অনেকটাই এগিয়ে গেছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে ছাতক বহুমুখী মডেল হাইস্কুল মাঠে ছাতক লাইম-স্টোন ইম্পোটার্স এন্ড সাপায়ার্স গ্রুপের নব-নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমেদ শাখাওয়াত সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও পাভেল আহমদ এবং তাসনিম জাহান প্রভার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনবিআর মহা পরিচালক (গোয়েন্দা) বেলাল উদ্দিন, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট শফিকুল ইসলাম, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান, নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমদ, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খায়রুল হুদা চপল, কর অঞ্চল সিলেটের পরিচালক সৈয়দ আবু দাউদ, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক লায়েছ উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান প্রমুখ।

সভায় প্রধান অতিথিকে ছাতক মডেল হাইস্কুলের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদ চৌধুরী ও লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপায়ার্স গ্রুপের পক্ষে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন গ্রুপের প্রেসিডেন্ট আহমেদ শাখাওয়াত সেলিম চৌধুরীসহ নেতৃবৃন্দ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জাকির হোসেন, গীতা পাঠ করেন জীবেশ চক্রবর্তী। সভায় জাতীয় সঙ্গীত পরিবেশন করে ছাতক শিল্পকলা একাডেমীর শিল্পী বৃন্দ।

এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব শামছুল ইসলাম, ছাতক উপজেলা আওয়ামী লীগর আহবায়ক আবরু মিয়া তালুকদার, প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সি, জেলা পরিষদ নির্বাচনে ১৪ ওয়ার্ডের সদস্য প্রার্থী আজমল হোসেন সজল, ড. আফসার উদ্দিন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হাই আজাদ, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, শাহীন আহমদ চৌধুরী, ব্যবসায়ী আব্দুল মুমিন চৌধুরী, হাজী হেলাল উদ্দিন, রহমত আলী, সৈয়দ আহমদ, হাজী নুরু মিয়া তালুকদার, হাজী সামছুদ্দিন মিয়া, এড. পীযুষ ভট্টাচার্য, অধ্যাপক হরিদাস রায়, সাদিকুর রহমান, মহন্ত রায়, হাজী মখলিছুর রহমান মুকুল, হাজী মখলিছ আলী, রবীন্দ্র কুমার দাস, হাজী ফারুক আহমদ, হাজী আবুল হায়াত, হাজী সুজন মিয়া, হাজী দুদু মিয়া, হাজী আজাদ মিয়া, মেরাজ উদ্দিন, ফয়জুল ইসলাম, রাসেল আহমদ, গোলাম কিবরিয়া আজাদ, সাবেক পৌর কমিশনার মুহিবুর রহমান সাধু, আক্তার হোসেন, সাইফুল আলম মধু, হাজী আলাউদ্দিন, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, আখলাকুল আম্বিয়া সোহাগ, নওশাদ মিয়া, ধন মিয়া, সুদীপ দে, দিলোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপায়ার্স গ্রুপের মাহতাব হোসেন, শামীম আহমদ, সৈয়দ তৌফিক আহমদ ইকবাল, অরুন দাস, আলী আমজাদ, কামাল হোসেন, বিকাস সাহা, আলী আকবর সায়মন, দুলাল মিয়া, বদরুদ্দোজাসহ ব্যবসায়ী, ব্যাংকার, কর্মকর্তা, শিক্ষক-সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সকালে ছাতকে পৌছে প্রথমেই তিনি তার গ্রামের বাড়ী ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে যান এবং প্রয়াত পিতা-মাতার কবর জিয়ারত করেন। পরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান ছাতকের মনিকা প্লাজায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংক শাখার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ ছাড়া ছাতক ভ্যাট, কাস্টমস অফিস পরিদর্শন ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে মত বিনিময় সভায় যোগদান করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.