Sylhet Today 24 PRINT

কানাইঘাটে রাস্তা মেরামত নিয়ে সংঘর্ষে আহত ১০

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৬

সিলেটের কানাইঘাটে জনচলাচলের রাস্তা মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলা ও সংঘর্ষে ১০জন আহত হয়েছেন।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে থানার উপরঝিঙ্গাবাড়ি এলাকাধীন চরিগ্রাম-বুরহানুদ্দিন সড়ক রাস্তায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাদিকুর রহমান (২৫), মামুন (৩৫), মূসা (৩০), আব্দুল করিম (৪০), রহিম উদ্দিন (৩৮), আদনান (২৭) ও ফখরুজ্জামান (৩৮)। আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে মাস ছয়েক আগে সড়কটি আংশিক ধ্বংস করে দেয়া হয়। এই সড়কটি আজ সংস্কার করতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলায় চালায়। এই হামলার ঘটনায় ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির হামলা ও সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.