Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে আচরনবিধি লংঘনের অভিযোগ

জেলা পরিষদ নির্বাচন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২২ ডিসেম্বর, ২০১৬

জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লংঘনের অভিযোগ এনে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী নূরুল হুদা মুকুট।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে শহরের মোবারক ভবনের ৩য় তলার হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আচরণ বিধি লংঘন করে সুনামগঞ্জে ১-আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন ও ৫-আসনের সাংসদ মহিবুর রহমান মানিক চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
 
এই দুই সাংসদ তাদের নিবার্চনী এলাকায় ভোটার তথা ইউপি চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের নিয়ে বিশাল খাবারের আয়োজন করে তাদের টিআর কাবিখা ও বিভিন্ন বরাদ্দের লোভ দেখিয়ে ভোট দেয়ার জন্য বাধ্য করা হচ্ছে।

তিনি তার বক্তব্যে আরও উল্লেখ করেন, ভোটারদেরকে হুমকি প্রদান করা হচ্ছে তারা যেন ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যান এবং কাকে কোন প্রতীকে ভোট দিলেন সেই ছবি তোলে নিয়ে আসার জন্য। ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্যদেরকে বলা হচ্ছে আপনারা যদি ভোট না দেন তাহলে আগামী চার বছর আমাদের কাছ কোন বরাদ্দ পাবেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.