Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ৭ জন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২১ এপ্রিল, ২০১৫

মঙ্গলবার বজ্রপাতে সুনামগঞ্জ নিহত হয়েছেন ২ জন এছাড়াও সারা জেলায় বিভিন্ন স্থানে আহত হয়েছেন ৭জন। এদের মধ্যে দুইজনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেজিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাযায়, মোহাম্মদপুর কবরস্থানে বাশঁকাটার সময় বজ্রপাতে আজিবুর রহমান নিহত হয় ও শুকুর আলী(৩০) ও আব্দুস সালাম(২৫) গুরুতর আহত হয় এবং দক্ষিন সুনামগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের গিয়াস উদ্দিন (২০) দেখার হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হয়। এছাড়া তাহিরপুর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে আহত হয়েছেন আরো ৪জন ও সদর উপজেলায় লালপুর গ্রামে হাফসা নামে এক শিশু আহত হয়। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ২জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে জেলার ওপড় দিয়ে ঝড় বৃষ্টি বইছে। ধান কাটার মৌসুম হওয়ায় প্রায় প্রতিদিনই বজ্রপাতে কেউ না কেউ নিহত হচ্ছেন। গত ১৫ দিনে এ জেলায় নিহত হয়েছেন ১৩জন। এদের মধ্যে বেশির ভাগই ধান কাটার শ্রমিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.